+44 20 7193 1600 (UK) +88 01975-323327 (BD) info@faithit.io
Select Page

ফিমেইল সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Nov 13, 2024

এই প্রথমবারের মতো নারীদের জন্য Faith IT নিয়ে এলো সেলস এক্সিকিউটিভ হিসেবে যুক্ত হবার সুবর্ণ সুযোগ!

আমাদের বোনদের মধ্যে অনেকেই আছেন, যাঁদের কাজের যোগ্যতা ও কর্মদক্ষতা থাকার পরেও সুযোগের অভাবে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন না; সমাজের নিদারুণ বাস্তবতা ও নানা অসঙ্গতির কারণে বিভিন্ন ক্ষেত্রে চাইলেও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন না, নিজের আলাদা ক্যারিয়ারও গড়তে পারছেন না -সেইসব বোনদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি ঘরে বসে কাজ করে লক্ষ টাকারও বেশি উপার্জনের অফুরন্ত সুযোগ।
আপনার সারাদিনের নিজস্ব ব্যস্ততা শেষে রাত ৮:৩০টা – মধ্যরাত ২:৩০টা পর্যন্ত পর্যন্ত স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন আমাদের সাথে। গড়ে তুলতে পারবেন নিরাপদ একটি ক্যারিয়ার।

  • পদ: সেলস এক্সিকিউটিভ
  • কর্মসংস্থানের অবস্থা: ফুল-টাইম
  • কার্যদিবস: সপ্তাহে ৫ দিন।
    • কাজের সময়: বাংলাদেশ সময় রাত ৮:৩০টা – মধ্যরাত ২:৩০টা পর্যন্ত।
  • কাজের ধরণ: নিজ বাসা থেকে।

আমরা আমাদের মূল্যবান কর্মীদের একটি আধুনিক এবং সুরক্ষিত বৈশ্বিক ক্যারিয়ারের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এদেশের মেধাবী ও দক্ষ তরুণদের উন্নয়নের জন্য আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুবিধা প্রদান করছি।
আপনি যদি আমাদের সাথে আপনার প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারেন, তবে আমরা আপনাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সাফল্যের উচ্চশিখরে পৌঁছে দেবার দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চাই।

বেতন:

  • মূল বেসিক বেতন- ১২,০০০ টাকা।
  • মাসিক টার্গেট-ভিত্তিক ১ লক্ষ টাকার চেয়েও বেশি সীমাহীন বোনাস উপার্জনের সুবর্ণ সুযোগ!

কাজের দায়িত্ব:

  • – ইনবাউন্ড এবং আউটবাউন্ড টেলি-সার্ভিস।
  • – কোল্ড কলিংয়ের মাধ্যমে সেলস টার্গেট পূরণ করা।
  • – সর্বোচ্চ মানের ব্যক্তিগত সেলস নিশ্চিত করা।
  • – কোম্পানির দেয়া নির্ধারিত স্ক্রিপ্ট সঠিকভাবে অনুসরণ করে সম্পূর্ণ কলিংপ্রক্রিয়া সম্পাদন করা।
  • – গ্রাহকদের সাথে কলে কথা বলার সময় সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রাখা।
  • – আমাদের সার্ভিস বা আমাদের পণ্য সম্পর্কে গ্রাহকের প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনা এবং তদানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
  • – সম্ভাব্য গ্রাহকদেরকে ফলো-আপ কল দেয়া।
  • – সিনিয়রদের তত্ত্বাবধানে নির্ধারিত কাজসমূহ সম্পন্ন করা।
  • – সহকর্মীদের সাথে পেশাদারিত্বের সাথে সহযোগিতা করার দক্ষতা থাকা।

অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা:

  • – সেলসের ক্ষেত্রে মাঠপর্যায়ে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আমরা সেটাকে অত্যধিক গুরুত্ব প্রদান করবো।
  • – সর্বনিম্ন এইচএসসি/আলিম পাশ। (এইচএসসি/আলিম পাশ না হলে অন্যদিকে দক্ষ হলেও চলবে)
  • – দক্ষ তরুণীদের অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই।

সংযুক্তি:

  • – ন্যূনতম বয়স ১৮ বছর।
  • – শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।
  • – আবেদনকারীদের সিলেট শহরে থাকতে হবে।
  • – নিরবিচ্ছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সুবিধাসহ একটি ব্যক্তিগত কম্পিউটার অবশ্যই থাকতে হবে।
  • – কম্পিউটার চালনায় অবশ্যই মোটামুটি পারদর্শী হতে হবে। (ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা এবং টাইপিংয়ে দ্রুতগতিসম্পন্নরা অগ্রাধিকার পাবে)
  • – ইংরেজিতে কথা বলার চমৎকার সাবলীলতা। (কাজের দক্ষতা থাকলে বিশেষভাবে বিবেচনাযোগ্য)
  • – কথোপকথনে চৌকস ও বাকপটু।
  • – গ্রাহকদের সাথে কোনো সার্ভিস বা পণ্য নিয়ে কাজ করার পূর্বঅভিজ্ঞতা থাকলে বিশেষভাবে বিবেচনাযোগ্য।
  • – আমাদের সাথে একটি দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা থাকতে হবে।
  • – অবশ্যই সময়ানুবর্তী হতে হবে।
  • – যেকোনো কিছু দ্রুত শিখে নেয়ার মানসিকতা থাকতে হবে।
  • – মাল্টিটাস্কিং এবং সমস্যা সমাধানের ক্ষমতা থাকা আবশ্যক।
  • – বহুভাষিক (সিলেটি/হিন্দি/আরবি/ইতালীয়/স্প্যানিশ/ফরাসি/তুর্কি) হলে বিশেষভাবে বিবেচনাযোগ্য।

অন্যান্য সুবিধা:

  • – সাপ্তাহিক ২ দিনের ছুটি।
  • – উৎসব বোনাস: বছরে ২ টি। (যেকোনো ধর্মের)
  • – আকর্ষণীয় সাপ্তাহিক বোনাস।
  • – দৈনিক ৩০ মিনিটের কর্মবিরতির সুবিধা।
  • – বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ।

আপনি যদি এই পদের জন্য নিজেকে উপযুক্ত মনে করেন, তবে আর দেরি না করে এখনই আমাদের নিজস্ব ওয়েবসাইটের প্রদত্ত লিঙ্কটির মাধ্যমে আবেদন করুন: https://jobs.faithit.io

[অনুগ্রহ করে মনে রাখবেন, সমস্ত প্রার্থীকে অবশ্যই উপরের দেয়া লিংকের মাধ্যমেই আবেদন করতে হবে। সেইসাথে আবেদন করার সময় প্রত্যেককে অবশ্যই তাদের WhatsApp Number এবং Email Address সঠিকভাবে প্রদান করতে হবে।]

আমাদের অফিসের ঠিকানা: ২য়-৩য় তলা, আলীবাগ টাওয়ার, নাইওরপুল, সিলেট।